আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও ইমাম রেজা (আ.)’র পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসি গতকাল ইন্তেকাল করেন। শ্বাসতন্ত্রের জটিলতা নিয়ে তিনি এক সপ্তাহ আগে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সকালে ৮০ বছর বয়সে হাসপাতালেই তার মৃত্যু হয়।
সংবাদ: 2600392 প্রকাশের তারিখ : 2016/03/05